Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস: সালাহউদ্দিন আহমদ

BN DESK
06 December 2025, 10:56 AM পড়তে ১ মিনিট

গণতন্ত্রের জন্য ভাইরাস আওয়ামী লীগ, এই ভাইরাসের বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চকরিয়া উপজেলার বদরখালীতে আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চকরিয়ার মাতামুহুরিকে উপজেলায় রূপান্তরিত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে সে প্রতিশ্রুতি রক্ষা করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

শুক্রবার চকরিয়া উপজেলার কোনাখালী, বিএমচর, সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি ।

বিকেলে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার জানাজায় অংশ নেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর গত ২ ডিসেম্বর নির্বাচনী এলাকায় এসে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি এই আসন থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস: সালাহউদ্দিন আহমদ

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার