Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আওয়ামী লীগ মাঝেমধ্যে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে : সারজিস আলম

BN DESK
09 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ পাঠিয়ে মাঝেমধ্যে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের মিছিল না। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও খালিদ স্পিকস আয়োজিত বিতর্ক উৎসবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ ৩০ শতাংশ বা ৫০ শতাংশ। আসলে এই পরিমাণ লোক কোনোকালেই আওয়ামী লীগে ছিল না। তারা প্রগ্রামে যে লোক দেখাইত সেগুলো ভাড়া করা। এরা যদি তাদেরই লোক হতো, তাহলে জুলাই অভ্যুত্থানে তারা মাঠে থাকতো।

গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সারজিস আলম জানান, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা যেহেতু সমমনা ও কাছাকাছি আদর্শের ও তরুণ প্রজন্মের রাজনৈতিক দল, তাই সবার সঙ্গে কথা বলছিলাম কিভাবে নির্বাচনে একসাথে লড়াই করা যায়।’

তিনি আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায়। আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি, মাঠপর্যায়ের মানুষও ইউনাইটেড হয়ে যাবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আওয়ামী লীগ মাঝেমধ্যে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে : সারজিস আলম

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার