Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

BN DESK
29 January 2026, 12:15 AM পড়তে ১ মিনিট

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি  বলেন, এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে, তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।

পথসভায় বিএনপির মহাসচিব বলেন, আমরা হিন্দু ভাই-বোনদের পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ, তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব।

মির্জা ফখরুল বলেন, মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের মনে আছে, এর আগে আমরা এমপি নির্বাচন করছি, ১৫ বছর আগে, মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই। সব ভোট ফ্যাসিস্ট নিয়ে গেছে, তাদের লোকজন ও প্রশাসনের মাধ্যমে।

এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবেন।

তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দেবেন, তাহলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাব।

বক্তব্য শেষে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীর্ষে ভোট চান বিএনপি প্রার্থী মির্জা ফখরুল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার