Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে’ শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের দ্য কিং অব চিটাগং ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেছেন, ‘আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে এলো। আমার তো হিসাব মেলে না ভাই।

তিনি এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে।’’

তিনি অভিযোগ করে বলেন ‘আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার