Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-আগুন

BN DESK
13 November 2025, 04:32 PM পড়তে ১ মিনিট

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও আগুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বক্তব্য জানা যায়নি। এসময় ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করতে দেখা গেছে।

এর আগে সকাল থেকে ওই ভবনটির সামনে বিক্ষুব্ধ জনাতাকে অবস্থান করতে দেখা গেছে। এসময় সড়ক বন্ধ করে ক্রিকেট খেলতেও দেখা যায় একদল যুবককে। সকাল থেকেই তাদের একটি দল অবস্থান নেয় ভবনটির সামনে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পরও ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝখানে অবশ্য ভবনটিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে টানানো দেখা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-আগুন

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার