Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

BN DESK
05 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ  কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে আকবর আলীকে।

ঘোষিত দলে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি উঠতি তারকারাও জায়গা পেয়েছেন। জাতীয় দলের পরিচিত ক্রিকেটাররা হলেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, আবু হায়দার রনি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। নতুন মুখ হিসেবে দলে আছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার এবং মেহেরব হাসান অহিন।

বাংলাদেশ দল এই এশিয়া কাপ রাইজিং স্টারস-এ মুখোমুখি হবে হংকং, আফগানিস্তান এ দল এবং শ্রীলঙ্কা এ দলের সঙ্গে। দল তিনটি ম্যাচ খেলবে ১৫, ১৭ ও ১৯ নভেম্বর।

বাংলাদেশ দল (১৫ সদস্য): জিসান আলম, মোহাম্মদ হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

B
BN DESK | 04 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার