Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

BN DESK
30 October 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এনসিপির নেতার ওপর হামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও দুজন পেয়েছেন।

প্রেস সচিব আরও বলেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে সামনে নির্বাচন, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে। এ ছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে। নেপাল ভুটানের সঙ্গে সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার