Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুড়িগ্রামে ইজতেমা

BN DESK
21 December 2025, 11:33 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে লাখো মুসল্লির আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তিনদিনব্যাপী ইজতেমা। আজ রোববার (২১ ডিসেম্বর) শহরের ধরলা ব্রিজ পূর্বপাড়ে সৈয়দ ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া ময়দানে আয়োজিত ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী এ ইজতেমার পরিসমাপ্তি ঘটে। এসময় আবেগঘন পরিবেশে লাখো মুসল্লির কন্ঠে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয় ময়দানটি।

আখেরি মোনাজাত পরিচালনা করেন, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, কল্যাণ ও হেদায়াত কামনায় সমবেত কণ্ঠে দোয়া করেন মুসল্লিরা। আবেগঘন এই মুহূর্তে পুরো ইজতেমা ময়দান পরিণত হয় এক অনন্য ইবাদতের মিলনস্থলে।

কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এই ধর্মীয় সমাবেশে দেশের খ্যাতিমান আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান ও নছিয়ত প্রদান করেন।

ইজতেমা উপলক্ষে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল ইবাদতাঙ্গনে। আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুড়িগ্রামে ইজতেমা

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার