Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামীতে যেন ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট: ফরিদা আখতার

BN DESK
19 January 2026, 07:59 PM পড়তে ১ মিনিট

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণভোট হলো এমন মৌলিক বিষয়, যেখানে প্যাকেজ হিসেবে আপনি একমত হলে ‘হ্যাঁ’ ভোট দেবেন আর একমত না হলে ‘না’ ভোট দেবেন। আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে কথা বলতে চাই। কারণ এটার ব্যাপারে কোনো ভুল ধারণা থাকতে পারে। আমরা জানি- নির্বাচন হলে, পরে যখন সরকার গঠন হবে, তাদেরও যে কিছু দায়িত্ব আছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার আগে সেটা জনগণের মাধ্যমে মতামত নিয়ে দিয়ে যেতে চাই।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। এখানে কোনো আইন লঙ্ঘন হয়নি। আমরা আমাদের কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে এ কাজ করছি। যেন জনগণের কাছে আমরা বলতে পারি, শুধু একটি নির্বাচন দেওয়ার জন্য সরকার গঠন করিনি। আগামী সরকার কেমন হবে সে বিষয়ে জনগণের রায় নেওয়ার জন্য করেছি।

গণভোট মূলত আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই ‘গণভোট’। জুলাই সনদ হবে। আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট।

সুধী সমাবেশে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরিক্ষিৎ চৌধুরী। এসময় জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

আগামীতে যেন ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট: ফরিদা আখতার

B
BN DESK | 19 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার