Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে : ডা. শফিকুর রহমান

BN DESK
12 January 2026, 03:48 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। 

আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো। 

আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেবো। ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই। 

এসময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ে একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। এই গণমাধ্যমগুলো অভ্যুত্থানের সময়েও একটি দিকে ঝুঁকে ছিল বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। প্রশাসন বা গণমাধ্যম যে যেই ভূমিকা পালন করছে জনগণ সবই মনে রাখছে। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। 

নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করার কথা জানান তিনি। শফিকুর রহমান বলেন, সবার সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করা হবে। এসময় মঙ্গলবারের মধ্যে ১১ দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান জামায়াত আমির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে : ডা. শফিকুর রহমান

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার