Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

BN DESK
12 January 2026, 10:15 PM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আসিফ বলেন, ‘১১ দলের নির্বাচনী জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। এটা কোনো আদর্শিক জোট নয়, কৌশলগত জোট। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সকল নেতা-কর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।’ আসিফ আরও বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এই মানসিকতা থাকায় জোটটি হয়েছে। এই জোট ইনশা আল্লাহ এবার সরকার গঠন করবে।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্তের পর এনসিপি থেকে যাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তাঁদের সঙ্গে এখনো কাজের সুযোগ রয়েছে বলে জানান আসিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা পদত্যাগপত্র দিয়েছেন, তাঁরা আমাদের অ্যাসেট। তাঁদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজের সুযোগ আছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার