Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারী 

BN DESK
30 October 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুড়িগ্রামের উলিপুরে এম.এ মতিন কারিগরি ও কৃষি কলেজের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আসন কমিটি ও নির্বাচনি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ এবং কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই (পিআর) সবচেয়ে গ্রহণযোগ্য।

আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। জামায়াতের নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর বাইতুলমাল সেক্রেটারি, কুড়িগ্রাম-৩ আসন পরিচালক জহুরুল ইসলামের।

উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এড. কামাল কবীর লিটনের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ, উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উপজেলার সাবেক আমীর মাওলানা মো. মশিউর রহমান প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারী 

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার