Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে চয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

BN DESK
20 October 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। তিনি মনে করেন, তার বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।সোমবার (১৩ অক্টোবর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, এদিন এফএও’র বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) ২০২৫ সালের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. ইউনূস ও লুলা দা সিলভা।

পরে ফাও-এর সদর দফতরে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশলসহ পারস্পরিক স্বার্থের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট লুলাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করেন, ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

লুলা দা সিলভা বলেন, ‘আমি বাংলাদেশে যাব’। ব্রাজিল তার নাগরিকদের সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে অভিজ্ঞতা নিতে আগ্রহী বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা ‘তার এই আগ্রহকে’ স্বাগত জানিয়ে বলেন, বিষয়টি চমৎকার হবে। বৈঠকে দুই নেতা গভীর সমুদ্রে মাছ ধরা, আসন্ন কপ-৩০ সম্মেলনে জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ, দুই দেশের প্রতি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

এছাড়া ড, মুহাম্মাদ ইউনূস বিভিন্ন সময়ে তা ব্রাজিল সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন।

প্রেসিডেন্ট লুলা প্রধান উপদেষ্টাকে কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট লুলাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে ব্যস্ত থাকায় কপে অংশ নিতে পারবেন না বলেও তাকে অবগত করেন প্রধান উপদেষ্টা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে চয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার