Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

BN DESK
27 January 2026, 06:54 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২৫ জানুয়ারি) ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানের ওপর হামলা চালাতেই দেশটির কাছাকাছি এ রণতরি মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আরও এফ-১৫ স্ট্রাইক ইগল জর্ডানে এবং বি-৫২ বোমারু বিমান কাতারে মোতায়েন করেছে। এছাড়া একাধিক গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ও অন্যান্য সামরিক যানবাহনের অবস্থান রক্ষণাত্মক শক্তি বৃদ্ধির প্রচেষ্টার অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, থাড এয়ার ডিফেন্স ব্যাটারি শিগ্গিরই মোতায়েন করা হতে পারে। ইসরায়েলের উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তারা জানিয়েছে, আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। স্ট্রাইক গ্রুপটি ১৯ জানুয়ারি স্ট্রেইট অব মালাক্কা অতিক্রম করে বে অব বেঙ্গল-এ প্রবেশ করে। পরে এটি ট্রান্সপন্ডার বন্ধ করে অন্ধকার মোডে চলতে শুরু কর।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি আর্মাডা পাঠাচ্ছেন। এছাড়া তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু না করে। ট্রাম্প বলেছেন, আমরা অনেক জাহাজ পাঠাচ্ছি, এবং পরিস্থিতি খারাপ হলে ব্যবহার করতে পারি। সূত্র : মিডল ইস্ট আই

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার