Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

BN DESK
18 December 2025, 02:11 AM পড়তে ১ মিনিট

আগামী সপ্তাহ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া পুরো সপ্তাহজুড়ে সারাদেশে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বেচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। অন্যদিকে, অস্থয়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার ,শুক্রবার ও শনিবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। রোববার দিনের তাপমাত্রা কমবে,অন্যদিকে প্রায় অপরিবর্তিত রাতের তাপমাত্রা। 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহজুড়ে অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আগামী সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার