Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক 

BN DESK
25 January 2026, 03:10 PM পড়তে ১ মিনিট

জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বেরোবি) আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশেনের পক্ষ থেকে মামলার যাবতীয় তথ্য-উপাত্ত ও প্রমাণাদি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

গত ২২ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তিতর্কে ট্রাইব্যুনালে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত, নথিপত্রসহ তথ্য-উপাত্ত তুলে ধরেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। এরপর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ দিন ধার্য করে আদালত।

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বর্তমান ধাপটি শুরু হয়। প্রসিকিশনের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক 

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার