Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন

BN DESK
11 January 2026, 02:38 PM পড়তে ১ মিনিট

ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ (রোববার, ১১ জানুয়ারি)। আজ ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

এর আগে, আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৭০টি শুনানি শেষে ৫২টি মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল এবং স্থগিত হয়েছে ৩টি। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়া দলীয় প্রার্থীদের মধ্যে– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন, জামায়াতে ইসলামীর একজন, জাতীয় পার্টির ১৩ জন, ইসলামী ঐক্যজোটের একজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির দু’জন, খেলাফাত মজলিসের পাঁচজন, ইসলামী আন্দোলনের চারজন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, বাংলাদেশ কংগ্রেসের একজন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির একজন, জাগপার দু’জন, ইসলামিক ফ্রন্টের একজন, এবি পার্টির একজন, বাসদের দু’জন, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের একজন। আর স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে ১৩ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার