Logo
ট্রেন্ডিং: দেওয়ানগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আখক্ষেতে মিলল অটোরিকশাচালকের বিকৃত মরদেহ আ.লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুমিল্লা-১০ এ প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মোবাশ্বের আলম সাফ জয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে এবং হামাসের লক্ষ্যবস্তু ধ্বংস করে দেবে। 

তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আজ গাজার আকাশে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে, আর সন্ত্রাসীদের মাথার ওপরের ছাদগুলো কেঁপে উঠবে। বন্দিদের মুক্তি দাও এবং অস্ত্র নামিয়ে রাখো নইলে গাজা ধ্বংস হবে এবং তোমরা নিশ্চিহ্ন হবে।

এদিকে সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। গাজা সিটিতে আরও একটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এ নিয়ে গাজায় অভিযান শুরু থেকে এখন পর্যন্ত শহরের অন্তত ৫০টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেফতার, জমি ও সম্পত্তি ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন গাজার জন্য একটি সমাধান খুঁজে বের করতে কাজ করছে। এর কয়েক ঘণ্টা আগেই তিনি হামাসকে তথাকথিত ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার