Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ চট্টগ্রামে তারেক রহমানের জনসভা

BN DESK
25 January 2026, 12:11 PM পড়তে ১ মিনিট

কয়েক ঘণ্টা পরই চট্টগ্রামের বিশাল জনসভায় যোগ দিবেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর, গতকাল সন্ধ্যায় তিনি পৌঁছান বন্দর নগরীতে। আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

নগরীর পলোগ্রাউন্ডে সাড়ে ১১টার জনসভায় যোগ দিবেন তারেক রহমান। এরইমধ্যে, জনসভায় যোগ দিতে জড়ো হচ্ছেন সমর্থক ও নেতাকর্মীরা। চলছে জনসভার শেষ মুহূর্তের তোড়জোড়। চট্টগ্রামে নির্বাচনী জনসভা শেষে বিকেলে ফেনীর সমাবেশে যোগ দিতে যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় বক্তব্য রাখবেন। 

এরপর, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেয়ার কথা। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। এরপর, ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ চট্টগ্রামে তারেক রহমানের জনসভা

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার