Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ ঝালকাঠিতে শুরু হয়েছে জাতীয় প্রতিনিধি সম্মেলন

BN DESK
22 November 2025, 04:52 PM পড়তে ১ মিনিট

ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের শেষ দিনে চলছে জাতীয় প্রতিনিধি সম্মেলন। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া নেছারাবাদ দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানের এই সম্মেলন চলবে বিকেল পর্যন্ত।

‎ঐক্য-সম্প্রীতির লক্ষ্যে মুজাদ্দেদে জামান হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদে এই প্রথমবারের মতো দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমির হজরত মাওলানা খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর)। উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ।এর মধ্যে রয়েছেন—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ‎খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ‎গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।সম্মেলনকে ঘিরে নেছারাবাদ দরবার শরীফে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতাদের এক মঞ্চে বসানোর এই উদ্যোগকে স্থানীয় বিশ্লেষকরা ‘গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

‎আয়োজকরা জানান, রোববার (২৩ নভেম্বর) ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের সব কার্যক্রম শেষ হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আজ ঝালকাঠিতে শুরু হয়েছে জাতীয় প্রতিনিধি সম্মেলন

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার