Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ ট্রাইব্যুনালে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য 

BN DESK
25 November 2025, 12:17 PM পড়তে ১ মিনিট

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন আজ। একইসঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ারও কথা রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। সূচনা বক্তব্যে এ মামলার পটভূমিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 

এদিকে ট্রাইব্যুনাল-১ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ ট্রাইব্যুনালে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য 

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার