Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ দুই দফায় খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানা যাবে

BN DESK
04 December 2025, 01:07 PM পড়তে ১ মিনিট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা তুলে ধরবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেইটের সামনে তিনি সাংবাদিকদের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি আরো জানান, দলীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা প্রক্রিয়া, শারীরিক অগ্রগতি ও চিকিৎসকদের পর্যবেক্ষণ–সংক্রান্ত সর্বশেষ আপডেট দেশবাসীর সামনে উপস্থাপন করবেন ডা. জাহিদ।এর আগে, আজ বেলা ১১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

চলমান চিকিৎসার বিষয়ে দেশবাসীকে সঠিক তথ্য জানাতে এই দুটি ব্রিফিংকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলীয় নেতৃবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ দুই দফায় খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানা যাবে

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার