Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ প্রথম আলোর ছাপা পত্রিকা প্রকাশ হয়নি,বন্ধ অনলাইন পোর্টাল

BN DESK
19 December 2025, 12:59 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ছাপা পত্রিকা বের হয়নি।

প্রথম আলোর অনলাইন কার্যক্রমও সীমিত পরিসরে চলছে। পত্রিকা দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম আলো এক ঘোষণায় জানিয়েছে, ‘বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।’

ডেইলি স্টারের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, গত রাতে ব্যাপক ভাঙচুরের কারণে আজ পত্রিকা বের করা সম্ভব হয়নি। পাঠকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। শিগগিরই ছাপা পত্রিকা এবং অনলাইন কার্যক্রম শুরু করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ প্রথম আলোর ছাপা পত্রিকা প্রকাশ হয়নি,বন্ধ অনলাইন পোর্টাল

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার