Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ বিশ্ব গণ্ডার দিবস

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

বিশ্বব্যাপী আজ ২২ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব গণ্ডার দিবস (World Rhino Day)। গণ্ডার সংরক্ষণ, পাচার রোধ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার WWF প্রথম এ দিবস পালনের উদ্যোগ নেয়। ২০১১ সাল থেকে প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

সর্বশেষ “State of the Rhino 2025” প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে গণ্ডারের মোট সংখ্যা এখন প্রায় ২৬ হাজার ৭০০। এর মধ্যে ভারতের আসাম ও নেপালের তরাই অঞ্চলে পাওয়া যায় এক শৃঙ্গ গণ্ডার (Greater One-Horned Rhino)। বর্তমানে এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭৫, যা ২০২২ সালের তুলনায় সামান্য বৃদ্ধি। আফ্রিকার কালো গণ্ডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৭৮৮। তবে সাদা গণ্ডারের সংখ্যা কিছুটা কমেছে। সবচেয়ে বিপন্ন প্রজাতি জাভান গণ্ডারের সংখ্যা কমে মাত্র ৫০টির মতো রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গণ্ডার পাচার, আবাসস্থল ধ্বংস এবং জিনগত বৈচিত্র্যের সংকট এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। অনেক দেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাচার রোধের চেষ্টা চলছে—ড্রোন নজরদারি, AI মনিটরিং এবং গণ্ডারের শিং অপসারণ (dehorning) এর মতো পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সঠিকভাবে সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে গন্ডার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই বিশ্ব গন্ডার দিবসের মূল বার্তা হলো- গন্ডার বাঁচান, প্রকৃতি বাঁচান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ বিশ্ব গণ্ডার দিবস

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার