Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ মধ্য রাত থেকে ফের ইলিশ মাছ ধরা শুরু

BN DESK
11 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলোরা। মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা।তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে। কেউ আবার পুরোনো জালকেই মেরামত করছেন। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি-সারি নৌকা আর ট্রলার।

জেলেরা জানান, প্রতি মৌসুমে ধার-দেনা করে জাল ও নৌকার কাজ করতে হয় তাদের। নদীতে মাছ পেলে লোনের টাকা পরিশোধ করতে চান মাছ ধরায় অপেক্ষায় থাকা জেলেরা।

নিষেধাজ্ঞার সময়, জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানে ২ শতাধিক জেলেকে আটক ও বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

গত ৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা। এই ২২ দিন ইলিশ শিকার, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ মধ্য রাত থেকে ফের ইলিশ মাছ ধরা শুরু

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার