Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

BN DESK
30 November 2025, 01:07 PM পড়তে ১ মিনিট

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে আজ রোববার ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। গতকাল শনিবার রাতে এমবিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।এ বিষয়ে এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন, এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার করতে হবে। দেশে ১১ ব্যবসায়ী মোবাইল ফোন ব্যবসায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। আমরা ব্যবসায়ীরা আজ সব দোকান বন্ধ রাখব। সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এমবিসিবি হলো বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের একটি সংগঠন। এই সংগঠনটি সরকারি নীতি, ভ্যাট এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করে। বিভিন্ন নীতিমালা, আমদানি-শুল্ক, বিক্রয় নীতি, আমদানি নিয়মসহ সরকারের পরিকল্পনায় ব্যবসায়ীদের জন্য সুবিধা বা ন্যায্য শর্ত দাবি-দাওয়া আরোপ করে সংগঠনটি। যখন সরকারি কোনো সিদ্ধান্ত বা নিয়ম গ্রহণের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, এমবিসিবি সেই সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়। সারাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার