Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আট দলের মিছিল পুলিশের বাধা, স্মারকলিপি নিয়ে যমুনায় প্রতিনিধি দল

BN DESK
07 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি নিয়ে যমুনা অভিমুখে রওনা হওয়া মিছিল রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ। 

তবে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছেন দলগুলোর শীর্ষ নেতারা। প্রতিনিধি দলে রয়েছেন-জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি রাশেদ প্রধান।

এর আগে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিল শুরু হয়। এসময় নভেম্বরে গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে মিলিত হন জামায়াতসহ আন্দোলনরত আটটি ইসলামী দলের নেতাকর্মীরা। পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আট দলের মিছিল পুলিশের বাধা, স্মারকলিপি নিয়ে যমুনায় প্রতিনিধি দল

B
BN DESK | 06 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার