Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০ জন

BN DESK
04 December 2025, 10:24 AM পড়তে ১ মিনিট

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলাধীন মাদারহাট এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়  পিকআপভ্যান । এতে ঘটনাস্থলে মারা যান ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ি শাখার কর্মী ও উপজেলার পবনাপুর দক্ষিণপাড়া গ্রামের হাজী মোহাম্মদ বাবুর ছেলে উমর ফারুক মৌলভী। এ দুর্ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য দুর্ঘটনাটি ঘটে রংপুর-নীলফামারী সড়কে। এতে জোবেদ আলী নামের একজন মারা যান। তিনি নীলফামারীর ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করেছেন। নিহত উমর ফারুক মৌলভী ও জোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

এলাকা: নীলফামারী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০ জন

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার