Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আধুনিকতার সেতুবন্ধনে প্রথমবারের মতো পডকাস্টে তারেক রহমান

BN DESK
29 January 2026, 01:31 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথমবারের মতো পডকাস্টে আসছেন। যেখানে তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপি’র অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতুবন্ধনে নতুন যুগের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চ ছাড়িয়ে তিনি আসবেন তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা, পডকাস্টের জগতে। পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দেবেন তার অঙ্গীকার, তার স্বপ্ন, তার রূপকল্প। যেখানে থাকবে না কোনো উপস্থাপক, তিনি নিজেই তুলে ধরবেন তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা।

‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে বলীয়ান হয়ে তিনি উন্মোচন করবেন আগামীর স্বপ্নীল বাংলাদেশের এক নতুন রোডম্যাপ। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদূরপ্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই দূরদর্শী নেতা। পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দিতে চান তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। প্রযুক্তি ও মানবিকতার এই মেলবন্ধনে উন্মোচিত হবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আধুনিকতার সেতুবন্ধনে প্রথমবারের মতো পডকাস্টে তারেক রহমান

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার