Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৩০০০ রান ও ১০০ উইকেটের কীর্তি বীরানদীপের

BN DESK
25 November 2025, 06:25 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ার স্পিন অলরাউন্ডার বীরানদীপ সিং করে ফেললেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক অনন্য কীর্তি। ফরম্যাটটির ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার, তিনি একসঙ্গে ৩০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।

আজ কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে এই কীর্তি গড়েন বীরানদীপ। ম্যাচে নামার আগে তাঁর উইকেট ছিল ৯৯। এই ম্যাচে আরও ৩ উইকেট তুলে নেন তিনি। ব্যাট হাতে খেলেন গুরুত্বপূর্ণ ২৩ রানের ইনিংস। বাহরাইনের ১০৭ রানের লক্ষ্য মালয়েশিয়া ছুঁয়ে ফেলে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে বীরানদীপ ঢুকে পড়েন টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের ক্লাবে।

যদিও বীরানদীপের এই একক অর্জনে ভাগ বসাতে পারেন আরেক তারকা জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তাঁর রান ২৮৪৬, উইকেট ১০২টি। আর মাত্র ১৫৪ রান করলেই বীরানদীপের পাশে নাম উঠে যাবে রাজারও। সদ্যই পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তিনি পেয়েছেন নিজের শততম উইকেট, জিম্বাবুয়ের দ্বিতীয় বলার হিসেবে টি-টোয়েন্টিতে এই কীর্তির অধিকারী হন তিনি।

দুই হাজার রান ও ১০০ উইকেটের ক্লাবে আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী। তবে সাকিব ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ফরম্যাটে তাঁর রান ২৫৫১, উইকেট ১৪৯টি। অপরদিকে ৪০ বছর বয়সী নবীর সংগ্রহ ২৪১৭ রান ও ১০৪ উইকেট হলেও তিনি কতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় থাকবেন, সেটা এখন সময়ের অপেক্ষা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৩০০০ রান ও ১০০ উইকেটের কীর্তি বীরানদীপের

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার