Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আপনারা ভয় পাবেন না নিরাপত্তার ব্যবস্থা করব : ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারণায় মির্জা ফখরুল

BN DESK
24 January 2026, 11:11 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান সেটি পাবেন না। আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব। গতকাল শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আগে দু’টা পক্ষ থাকতো নৌকা আর ধানের শীষ। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নাই। নতুন একটা দল এসছে। জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল।

আমরা দেশ ছেড়ে যাইনি। যুদ্ধ করে স্বাধীন করেছি। জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি।

তিনি বলেন, ধানের শীষের ভোট চাওয়ার জন্য এসেছি। আমরা কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। কার্ড হবে মা-বোনদের অস্ত্র। যা দিয়ে চাল-ডাল পাওয়া যাবে। স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বিষ পাওয়া যাবে। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আপনারা ভয় পাবেন না নিরাপত্তার ব্যবস্থা করব : ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারণায় মির্জা ফখরুল

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার