Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আফগানদের কাছে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

BN DESK
08 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচে হারল আফগানিস্তানের কাছে। রাজশাহীতে ২৫৯ রানের লক্ষ্যে বাংলাদেশের হার নিশ্চিত হয়েছিল তাদের ইনিংসের অষ্টম ওভারেই, যখন ৪০ রানে নেই ৬ উইকেট। কিন্তু লড়াই করে গেছে বাংলাদেশ। মোহাম্মদ আব্দুল্লাহর একার লড়াইয়ে হারের ব্যবধান ৪৭ রানের।

এই জয়ে আফগানিস্তান ২-১ এ পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল। পঞ্চম ওয়ানডেতে বাংলাদেশ লড়বে সমতায় থেকে সিরিজ শেষ করার লক্ষ্যে।

সপ্তম উইকেটে দেবাশীষ বিশ্বাসের সঙ্গে আব্দুল্লাহর জুটি ছিল ১০৮ রানের। দেবাশীষ ৬১ বলে ২ চার ও ৪ ছয়ে ৫১ রানে থামলে স্বাধীন ইসলামকে নিয়ে আব্দুল্লাহর শেষ প্রতিরোধে দুইশ পার করে বাংলাদেশ। 

 

হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ালেও আব্দুল্লাহর সেঞ্চুরির দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু তিনি ব্যর্থ। ১৬০ বলে ৬ চার ও ৩ ছয়ে ৯৫ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। দুজনের জুটি ছিল ৫৯ রানের।

বাংলাদেশকে ৯ উইকেটে ২১১ রানে থামাতে চার উইকেট নেন আব্দুল আজিজ।

 

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান শক্ত ভিত গড়ে উজাইরুল্লাহ নিয়াজাই ও ফয়সাল শিনোজাদার জুটিতে। ৫০ রানে ২ উইকেট হারানোর পর ১২১ রান যোগ করেন তারা।

এরপর ইকবাল হোসেন ইমনের বোলিং তোপে ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। ৮৭ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। নিয়াজাই ৭২ রান করেন। ফয়সাল ১১৬ বলে ১০ চার ও ৪ ছয়ে ১১২ রান করে থামেন।

ইনিংসের তিন বল বাকি থাকতে আফগানিস্তান ২৫৮ রানে অলআউট হয়। ইমন ৯.৩ ওভারে ৫১ রান খরচায় ৬ উইকেট নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

আফগানদের কাছে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার