Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০

BN DESK
08 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। এই হামলায় ৪০ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১৭৯ জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে। 

 

স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসমারিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।

এর আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১ টার দিকে।

যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান। যারা বেঁচে গেছেন, তারা সবাই এ হামলার নিন্দা জানিয়েছেন। র্সূত্র: তোলো নিউজ

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার