Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আবারও বাড়ল স্বর্ণের দাম

BN DESK
12 December 2025, 01:35 PM পড়তে ১ মিনিট

দেশের বাজারে আবারও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। দুই দফা কমার পর এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী:

  • ২২ ক্যারেট স্বর্ণ: ভরি ২,১২,১৪৫ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণ: ভরি ২,০২,৪৯৯ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৭৩,৫৭২ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৪৪,৪২৪ টাকা

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি বাড়তে বা কমতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার সেই দাম আবার বাড়ানো হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার