Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আবারও যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবীয় সাগরে নিহত ৩

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় সাগরে জাহাজে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে জাহাজে থাকা অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এ তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার রাতে এক্সে দেয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযানের অংশ হিসেবে জাহাজে হামলা চালানো হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই জাহাজটিকে অবৈধ মাদক চোরাচালানে জড়িত বলে শনাক্ত করা হয়েছিল। হামলায় কোনো মার্কিন সেনার ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। ওয়াশিংটনের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে গেল সেপ্টেম্বর থেকে এই অঞ্চলে মাদক বহনকারী জাহাজগুলোর বিরুদ্ধে ১০টি হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন, যার ফলে কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এসব হামলায় প্রধান টার্গেট ছিল ক্যারিবীয় অঞ্চলের ভেনেজুয়েলার জাহাজগুলো। ফলে উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। পেন্টাগন এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং মেক্সিকো উপসাগরে মোতায়েন করেছে আরেকটি যুদ্ধজাহাজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

আবারও যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবীয় সাগরে নিহত ৩

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার