Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আবার গণ-অভ্যুত্থান হলে পালাতে ৭ হেলিকপ্টার লাগবে: মঞ্জু

BN DESK
10 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

জুলাই সনদ বাস্তবায়নে সংকট হলে দেশে আবারও গণ-অভ্যুত্থান হবে, আর তখন পালাতে ৬ থেকে ৭টি হেলিকপ্টার লাগবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের পর সাংবাদিকের এ কথা বলেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, আলোচনায় একটাই বিতর্ক, তা হলো জুলাই সনদ। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দুটো ক্ষমতা পেয়েছি, একটি সংশোধন অন্যটি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। ক্ষমতা দিয়েছে গণঅভ্যুত্থান। সরকার পালিয়ে গেছে তাই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, সাংবিধানিকভাবে সরকার বদল হয়নি। এবি পার্টির পক্ষে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আদেশ আকারে জারি করতে পারেন। এজন্য একটা গণভোট হতে পারে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সামনের নির্বাচনে ভোট চাইতে গেলে মানুষ বলে ভোট হবে তো ভাই। পিআর না মানলে উচ্চকক্ষ থাকার দরকার নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে গণভোটের পক্ষে আমরা। গণ-অভ্যুত্থানে সবাইকে বৈধতা দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আবার গণ-অভ্যুত্থান হলে পালাতে ৭ হেলিকপ্টার লাগবে: মঞ্জু

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার