Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আবার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনোর চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে- দিনাজপুরে ডা. জাহিদ

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আবারও যদি কেউ স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর চেষ্টা করে তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। এ দেশের জনগণ জেনে গেছে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় দিনাজপুর শহরে ইনস্টিটিউট মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ বিগত সময়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে।

কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তাদের যন্ত্রযন্ত্র এদেশের জনগণ কখনও সফল হতে দিবে না। তিনি বলেন, ষড়যন্ত্র করে দেশের সাড়ে ১৭ কোটি মানুষকে দাবিয়ে রাখা যাবে না। কারণ দেশের জনগণ জেনে গেছে কিভাবে সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করতে হয়।

দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু প্রমুখ।

এর আগে আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় দিনাজপুর শহরে ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল র‌্যালীবের হয়ে শহরের সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ করা হয়। র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলাদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আবার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনোর চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে- দিনাজপুরে ডা. জাহিদ

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার