Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করার খবর গুজব বলে দাবি করেছে তালেবান সরকার। তারা বলেছে, আমরা ইন্টারনেট বন্ধ করিনি। বরং পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে তিনদিন ধরে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে বুধবার প্রথমবারের মতো মুখ খুলেছে দেশটির তালেবান প্রশাসন।

পাকিস্তানি সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তালেবান দাবি করেছে, দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করার খবর পুরোপুরি গুজব। এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বরং, পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

নেটব্লকসের তথ্যমতে, গত সোমবার থেকে কাবুলসহ আফগানিস্তানজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে এবং টেলিফোন সেবাও ব্যাহত হচ্ছে।

আল-জাজিরা জানিয়েছে, তালেবান প্রশাসন সাম্প্রতিক ইন্টারনেট বন্ধের খবর অস্বীকার করলেও গত মাসে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা অশ্লীলতা দমনের নামে কিছু প্রদেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) মঙ্গলবার এক বিবৃতিতে তালেবানকে অবিলম্বে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই ব্ল্যাকআউট দেশের আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং আফগানিস্তানের ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করছে।

জাতিসংঘ জানায়, ইন্টারনেট বিচ্ছিন্নতায় ব্যাংকিং ও আর্থিক লেনদেন বন্ধ হয়ে গেছে, উড়োজাহাজ চলাচলেও মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা, প্রবাসী আয়।

সূত্র: আল-জাজিরা, ইউরো নিউজ

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার