Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : নাহিদ

BN DESK
07 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহিদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপি চেয়ারপারসনসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি। ৩০০ আসনেই এনসিপি’র প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

এসময় জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ঠিকভাবে পালন করতে পারেনি বলেই এখনো নিহতের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি। এর আগে, সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : নাহিদ

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার