Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি : সারজিস আলম

BN DESK
06 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শাপলা মার্কা চেয়েছিলাম। শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। আমরা বলি স্বেচ্ছাচারিতা করছেন-করেন, সমস্যা নেই। কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুলতলা ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সারজিস আলম বলেন, এনসিপি আপনাদের সেই সন্তানদের দল, যারা এমন একজনের পতন ঘটিয়ে ভারত পালাতে বাধ্য করেছে, দেশের সব রাজনৈতিক দল মিলেও যার পতন ঘটাতে পারেনি। একটু আস্থা রাখেন।

ইনশাল্লাহ আস্থার প্রতিদান আমরা দেব। আমরা যেই দলের হই না কেন গণভোটের দিন আপনারা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেবেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দেওয়া শুরু করেছি। কারো সঙ্গে জোট হবে কি হবে না, সেটা পরের বিষয়। আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি। আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই।

এনসিপির এই নেতা বলেন, দেশে ও জনগণের স্বার্থে যদি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ইলেক্টরাল অ্যালায়েন্স হয়-হবে, না হলে এককভাবে আগামী নির্বাচনে ৩০০ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। সারজিস বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দল আছে যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু প্রথমবার তারা একটি সিটও পায়নি। আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি : সারজিস আলম

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার