Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আরও ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিলো ইসরায়েল

BN DESK
16 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে ইসরাইল লাশগুলো হস্তান্তর করে। 

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১০ অক্টোবর থেকে সবমিলিয়ে ৩৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। ফরেনসিক কর্মীরা এখন পর্যন্ত ৯৭টি লাশ শনাক্ত করেছে। লাশগুলো নথিভুক্ত করা এবং পরিবারের কাছে হস্তান্তরের আগে পরীক্ষা করে দেখা হচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইল থেকে ফেরত আসা অনেক লাশের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল, যার মধ্যে রয়েছে মারধর, হাত বাঁধা, চোখ বেঁধে রাখা এবং মুখের বিকৃতি। অনেক লাশ নাম-পরিচয় ছাড়াই ফেরত পাঠানো হয়েছে। ইসরাইলি হামলায় ল্যাবরেটরি ধ্বংসের কারণে গাজার ফরেনসিক কেন্দ্রগুলো বন্ধ থাকায় শারীরিক চিহ্ন বা পোশাকের মাধ্যমে স্বজনদের লাশ শনাক্ত করার চেষ্টা করছেন অনেকে।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, সেনাবাহিনী দক্ষিণ ইসরাইলের কুখ্যাত সদে তেইমান সামরিক ঘাঁটিতে প্রায় এক হাজার ৫০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে। খবর : টিআরটি ওয়ার্ল্ড।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

আরও ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিলো ইসরায়েল

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার