Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

BN DESK
21 December 2025, 12:06 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কআরব বিশ্বের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রবিবার থেকে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজব শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমদের অপেক্ষা ও প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক আরব দেশে শনিবার রজবের চাঁদ দেখা যায়। রজব ইসলামের চারটি পবিত্র মাসের একটি। এই মাস থেকেই রমজানের জন্য আধ্যাত্মিক প্রস্তুতির সময় শুরু হয় বলে মুসলিমদের কাছে রজবের গুরুত্ব বিশেষভাবে বিবেচিত।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রজবের পর শাবান মাস এবং এরপর রহমত ও বরকতের রমজান মাস আসে। রজব ও শাবান মাস ২৯ বা ৩০ দিনের হলে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই রমজান শুরু হতে পারে।

হাদিস অনুযায়ী, রজব মাস শুরু হলে মহানবী হযরত মোহাম্মদ (সা.) দোয়া করতেন, আল্লাহ যেন রজব ও শাবান মাসকে বরকতময় করেন এবং সবাইকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন।

এদিকে শনিবার দিনের বেলায় আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজবের চাঁদের ছবি ধারণ করা হয়েছে, যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার