Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

BN DESK
19 October 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “বিনিয়োগ ব্যবস্থাপনা” বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথি মোঃ রাফাত উল্লা খান তাঁর বক্তব্যে গুণগত মানসম্পন্ন বিনিয়োগ নির্বাচন, কার্যকর মনিটরিং এবং অনাদায়ী ও খেলাপি বিনিয়োগ আদায় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সুনাম ও খ্যাতি দেশের জনগণের কাছে সুপরিচিত। এ সুনাম অক্ষুণ্ন রাখতে আমাদেরকে টেকসই উন্নয়নের জন্য বিশেষায়িত সেবা অব্যাহত রাখতে হবে। এ জন্য কর্মকর্তাদের অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ৫০ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। 
৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিনিয়োগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন, গ্রাহক সেবা জোরদার এবং শরীয়াহ্ নীতির আলোকে টেকসই ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখবে।


 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার