Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামায়াত : ডা. শফিকুর রহমান

BN DESK
30 November 2025, 09:42 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে জামায়াত। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রন্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তারে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। আমরা সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানোর কথা জানান ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে। তবে আমরা আশ্বাস নয় কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মা বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামায়াত : ডা. শফিকুর রহমান

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার