Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

BN DESK
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন দুর্গাপূজার উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের প্রতিটি পূজামন্ডপে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আসন্ন দুর্গাপূজার আনন্দে আমরা একে অপরের সামিল হবো। গতকাল সোমবার বিকেলে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার সময় শহরের শহিদ তুলশীরাম সড়কে কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ৯৮ বছরের পুরোনো সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপের ইতিহাস তুলে ধরে তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টা ফরিদা আখতারের কাছে জানান। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা পূজামন্ডপ ঘুরে দেখেন এবং তাদের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাবেন বলে আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপদেষ্টা ফরিদা আখতারের সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগরওয়াল (নিক্কি) প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদে...

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার