Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আসন্ন নির্বাচনে সঠিক নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব জনগণের : মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর

BN DESK
11 January 2026, 07:11 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে দেশের কল্যাণে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মূল দায়িত্ব জনগণের। ভোট প্রদানের মাধ্যমেই রাষ্ট্রের চাবি জনগণের হাতে আসবে।

আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে যে আন্দোলনের স্ফুলিঙ্গ সারাদেশে ছড়িয়ে পড়েছিল, তার মূল লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। জনগণের সেবক হওয়ার মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করাই হবে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

গতকাল শনিবার বিকেলে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের কেশবপুর গ্রামে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে মহাপরিচালক বলেন, ভোটারদের কেন্দ্রে আসতে উৎসাহিত করতে দেশজুড়ে উঠান বৈঠক ও ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা চলছে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভোটের রিক্সার মাধ্যমে দেশের সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।  

রংপুর  জেলা তথ্য অফিসের পরিচালক  ড. মো. মোফাকখারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মো. আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন, উপ-পরিচালক নাসিমা খাতুনসহ জেলা ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা।

বৈঠক শেষে মহাপরিচালক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ গেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তরুণ ও নারী ভোটারদের ভোটদান ও গণভোটে উদ্বুদ্ধ করার লক্ষে টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপে অংশ নেন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আসন্ন নির্বাচনে সঠিক নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব জনগণের : মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার