আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সচিবালয়ে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে গিয়েছেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনি প্রতীক কী হবে সে বিষয়ে আালোচনা করতে তিনি সচিবালয়ে গিয়েছেন।
আরেকটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের ওপর আলাপ করতে গেছেন তিনি।