Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আ. লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

BN DESK
10 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

আওয়ামীলীগ যে অপরাধ করেছে, সে জন্য তাদের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ২৪ এর হত্যাকাণ্ড, গত ১৫ বছরে তারা দিনের ভোট রাতে করেছে, এর জন্য তাদের অনুশোচনা হবে না, এটাতো হতে পারে না। আওয়ামী লীগকে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না।

তিনি বলেন, বিএনপি সবসময় একটা কথা বলে আসছে, এই যে গণহত্যাকারী এবং তাদের যারা আদেশ দিয়েছেন, তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। সেটা সাবেক প্রধানমন্ত্রী হোক, তার দলের বড় বড় নেতারা হোক, অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছেন তারা হোক। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে এতে ইন্ধোন দিয়েছেন, তাদেরও বিচার করতে হবে।

বিএনপি নেতা বলেন, কোনো অবস্থাতেই যারা গণহত্যাকারী, গণদুশমন, যারা মানুষকে গুম করেছে, নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, বাইরের দেশে সম্পদ পাচার করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আ. লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার