Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইংল্যান্ড থেকে এসে যদি প্রধানমন্ত্রী না হন, দুই কূলই হারাবেনঃ এটিএম আজহারুল

BN DESK
30 November 2025, 09:28 PM পড়তে ১ মিনিট

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না। কারণ ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন, নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে। ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম, ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে নাই পারলাম, একূল-ওকূল দুই কূলই হারাবেন। 

আজ রবিবার (৩০ নভেম্বর) বিকালে যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

 

আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশটা গরিব নয়, সম্পদশালী। চরিত্রবান নেতাদের অভাব। সে কারণে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম। জুলাই গণঅভ্যুত্থান, আন্দোলনের ফলে মুক্ত হয়েছি। অনেকেই বলেন জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না তার প্রমাণ কী? বিগত দিনে আমাদের দলের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন। সেখানে সবাই খুঁজেও দুর্নীতি বের করতে পারেনি। আমরা ক্ষমতায় গেলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বেকারত্ব দূর করব। দেশে বছরে ৫০ হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। জাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে।

 

নায়েবে আমির বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা অমুসলিমদের মুসলমান বানাব। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত ও শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছেন। সারা দেশে এখন দাড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করছে একটি দল। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কারও ওপর হামলা করব না। তবে কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবে না। এবার আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। জনগণের ভোট তার পছন্দের প্রার্থীকে দেওয়ার সুযোগ করে দিতে চাই আমরা। এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে না।

চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের আমির গোলাম রসূল ও যশোর-২ আসনের প্রার্থী মোসলেহ উদ্দিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

ইংল্যান্ড থেকে এসে যদি প্রধানমন্ত্রী না হন, দুই কূলই হারাবেনঃ এটিএম আজহারুল

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার