Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

BN DESK
19 December 2025, 03:39 PM পড়তে ১ মিনিট

ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ১০৫ বিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী দুই বছরের জন্য দেশটির এই খাতের চাহিদা পূরণের বিষয়ে একমত হয়েছেন ইইউ নেতারা।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।

কূটনীতিকদের বরাতে জানা গেছে, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার) সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তা বাস্তবায়ন করেছি।’

তবে কস্তা অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান।

ইইউর খসড়া নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের জোগান দেয়া হবে। এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে। ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এল ইইউ।

একইসঙ্গে ইইউ সরকারগুলো ও ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।

নথি অনুযায়ী, যৌথভাবে নেয়া এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে, যখন মস্কোর কাছ থেকে যুদ্ধ ক্ষতিপূরণ পাবে। ততদিন পর্যন্ত রুশ সম্পদ জব্দ অবস্থায়ই থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার